দীর্ঘ যানজটের ফলে ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তির জন্য দুঃখপ্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, কোনো ব্লেইমগেম নয়— মানুষের ভোগান্তির জন্য দুঃখপ্রকাশে লজ্জা নেই।
রোববার সকালে রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড পরিদর্শনে যান তিনি।
সেখানে বিআরটিএসহ বিভিন্ন পরিবহন সংস্থার কার্যক্রম ঘুরে দেখার পর মন্ত্রী কথা বলেন ঘরমুখো মানুষের সঙ্গে।
পরে সাংবাদিকদের তিনি বলেন, তিনটি পয়েন্টে যানজটের ফলে ভোগান্তির সৃষ্টি হয়েছে।
এ নিয়ে বিএনপি রাজনীতি করছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরো বলেন, দলটি এখন ইস্যু ক্রাইসিসে ভুগছে— তাই যা পাচ্ছে সেটাই আকড়ে ধরছে।
দৌলতদিয়ায় যানজটের বিষয়ে তিনি বলেন, এটি যদিও তার মন্ত্রণালয়ের অধীনে নয় তবু এটি সমন্বয়ের চেষ্টা করা হচ্ছে।
মন্ত্রী বলেন, আগামীকাল- সোমবার থেকে ভোগান্তি কমে যাবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: