বিদেশ সফরে যাওয়ার আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে অবহিত করতে বঙ্গভবনে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার বিকাল ৫টার দিকে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী এ সৌজন্য সাক্ষাত করেন।
গ্লোবাল ফান্ড সম্মেলন ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় যোগ দিতে ১২ দিনের সরকারি সফরে কানাডা ও যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী। বুধবার সকালে রওনা দিয়ে কানাডা হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছাবেন তিনি।
সফর শেষে ২৬ সেপ্টেম্বর শেখ হাসিনা দেশে ফিরবেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: