জাতীয়

বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করতে পারবেন কূটনীতিকরা: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী

বিদেশি কূটনীতিকরা এখন থেকে চাইলে বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করতে পারবেন—উল্লেখ করে এমনকি নিরাপত্তার স্বার্থে গাড়ির নম্বরপ্লেট পরিবর্তনও করতে পারবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

রোববার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে নিযুক্ত কূটনীতিকদের চাহিদার পরিপ্রেক্ষিতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে অর্থের বিনিময়ে সশস্ত্র আনসার নিয়োগ করতে পারবেন বলেও জানান তিনি

বৈঠকে গুলশানে রেস্তরায় জঙ্গি হামলাসহ দেশের বিভিন্নস্থানে সহিংসতার ঘটনায় সরকারের নেয়া পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতরা।

এছাড়া আগামী ১৬ ও ১৭ সেপ্টেম্বর কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া গ্লোবাল ফান্ডের ৫ম সম্মেলন এবং ১৮ থেকে ২০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারন সভায় প্রধানমন্ত্রী অংশগ্রহণ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন মাহমুদ আলী।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ