জাতীয়

অধিকার সুরক্ষা করতে হবে অভিবাসী-শরণার্থীদের: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

অভিবাসী এবং শরণার্থীদের অধিকার সংরক্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অভিবাসন বিষয়টি সার্বিকভাবে মোকাবেলায় বিশ্বকে পারস্পরিক দায়িত্বশীলতার ওপর ভিত্তি করে একটি সাধারণ সমঝোতায় পৌঁছাতে হবে।

তিনি বলেন, ‘যে কোন পরিস্থিতিতে তাদের মর্যাদা নির্বিশেষে অভিবাসীদের অধিকার সুরক্ষা করতে হবে এবং বিশ্বব্যাপী আমাদের বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি, অভিবাসী ও শরণার্থীদের অধিকার সংরক্ষণ সমানভাবে গুরুত্বপূর্ণ।’

সোমবার প্রধানমন্ত্রী জাতিসংঘ সদরদপ্তরে সাধারণ পরিষদের প্লেনারির একটি উচ্চপর্যায়ের সভায় শরণার্থী এবং অভিবাসীদের সম্পর্কে এসব কথা বলেন।

শরণার্থী ও অভিবাসীদের বিষয়ে প্রথমবারের মত সম্মেলন আহ্বান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের মহাসচিব বান কি-মুনকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, আমাদের অবশ্যই এই ঐতিহাসিক সুযোগ গ্রহণ করতে হবে এবং মানুষের চলাচল ব্যবস্থাপনা সুচিন্তিত, জোরালো, ঊচ্চাভিলাসী ও বাস্তবধর্মী পরিকল্পনা গ্রহণ করতে হবে। বৃহত্তর উন্নয়নের লক্ষ্যে আমাদের এটি করা প্রয়োজন।

শেখ হাসিনা বলেন, ‘অভিবাসন জনগণের জন্য কল্যাণকর ও বাস্তবতা ও স্বাধীনতার প্রত্যাশার নিরিখে এ বিষয় আমাদের সঠিকভাবে উপলব্ধি করতে হবে।’

তিনি অভিবাসন ব্যবস্থাপনার কিছু দিক তুলে ধরেন।

সার্বিকভাবে অভিবাসন বিষয় সুরাহার জন্য প্রথমে পারস্পরিক আস্থা, শ্রদ্ধাবোধ, যৌথ দায়িত্ব ও অংগ্রহণ জরুরি।

এই বৈশ্বিক নীতিমালা অবশ্যই আমাদের অভিন্ন চুক্তিবদ্ধ হতে হবে।

দ্বিতীয়ত আমাদের অঙ্গীকার করতে হবে, কাউকে পেছনে ফেলে যাবো না। সকল পরিস্থিতিতে অভিবাসন অধিকার নিশ্চিত করতে হবে। আমাদের বহুমুখি সমাজের মধ্যে সম্প্রীতি গড়ে তুলতে হবে, অভিবাসী ও উদ্বাস্তুদের অধিকার সুরক্ষা ও সমুন্নত করতে হবে এবং এ ক্ষেত্রে সমতা বিধান জরুরি।

তৃতীয়ত, অভিবাসন ও চলাচলের জন্য প্রয়োজন এটিকে নতুন ইতিবাচক অধ্যায়ে নিয়ে যাওয়া। অভিবাসন ব্যবস্থাপনার দীর্ঘদিনের ঘাটতি পূরণে বাংলাদেশ গ্লোবাল কমপ্যাক্ট অন মাইগ্রেশন প্রস্তাব দিয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরের বৈঠক করেন মিয়ানমারের ‘স্টেট কাউন্সিলর’ ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সুচি।

এছাড়াও কমনওয়েলথের মহাসচিব প্যাট্রিসিয়া জ্যানেট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত করেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে যোগদানের লক্ষ্যে কানাডার মন্ট্রিল থেকে রোববার নিউইয়র্ক পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এয়ার কানাডার একটি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে বিকেল ৩টায় (নিউইয়র্ক সময়) অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন, রাষ্ট্রদূত ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন এবং প্রবাসী বাংলাদেশিরা। বিমানবন্দরে স্বাগত জানানোর পর মোটর শোভাযাত্রাসহ প্রধানমন্ত্রীকে নিউইয়র্কের ম্যানহাটানে হোটেল ওয়াল্ডোর্ফ এস্টোরিয়ায় নিয়ে যাওয়া হয়। জাতিসংঘের অধিবেশনে যোগদান ও অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণের সময় প্রধানমন্ত্রী এ হোটেলে অবস্থান করবেন।

প্রধানমন্ত্রী আজ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

আগামীকাল বিকেলে প্রধানমন্ত্রী জেনারেল অ্যাসেমবি্ল হলে সাধারণ পরিষদের অধিবেশনের সাধারণ সভায় বক্তব্য রাখবেন। তিনি 'গ্লোবাল কমপ্যাক্ট ফর সেফ, রেগুলার অ্যান্ড অর্ডারলি মাইগ্রেশন : টেকসই উন্নয়নবিষয়ক এজেন্ডা-২০৩০' বাস্তবায়ন এবং অভিবাসীদের মানবাধিকারের প্রতি পূর্ণ শ্রদ্ধা অর্জনবিষয়ক রাউন্ড টেবিল-৫-এ যৌথভাবে সভাপতিত্ব করবেন। পরে তিনি হোটেল ম্যারিয়ট ইস্টসাইডে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে আয়োজিত কাউন্টার টেররিজমের ওপর এশিয়ান লিডার্স ফোরামের বৈঠকে যোগ দেবেন। প্রধানমন্ত্রী জাতিসংঘ সদর দপ্তরের সম্মেলন কক্ষে সাউথ সাউথবিষয়ক জাতিসংঘ অফিসে বাংলাদেশ আয়োজিত পাবলিক সার্ভিস ডেলিভারিতে স্কেলিং আপ ইনোভেশনে সাউথ সাউথ অ্যান্ড ট্রায়াঙ্গুলার কো-অপারেশনবিষয়ক এক বৈঠকে যোগ দেবেন।

খবর বাসস ও ইউএনবির।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ