জাতীয়

নতুন কর্মসূচিতে প্রধানমন্ত্রীর সমর্থন ও নেতৃত্ব চেয়েছে কমনওয়েলথ

শেখ হাসিনা-ব্যারোনেস প্যাট্রিসিয়া
শেখ হাসিনা-ব্যারোনেস প্যাট্রিসিয়া

নারীর ক্ষমতায়নে কমনওয়েলথের নতুন কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থন ও নেতৃত্ব কামনা করেছেন কমনওয়েলথ মহাসচিব ব্যারোনেস প্যাট্রিসিয়া জ্যানেট স্বটল্যান্ড।

তিনি বলেন, ‘আমরা নারীর ক্ষমতায়ন সংক্রান্ত নতুন কর্মসূচি গ্রহণ করতে যাচ্ছি—এতে আমরা আপনার সমর্থন ও নেতৃত্ব চাই।’

সোমবার নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় প্যাট্রিসিয়া এ অনুরোধ করেন।

বৈঠক শেষে পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন।

তিনি জানান, নারীর ক্ষমতায়নে বিশেষ ভূমিকা রাখায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর উচ্ছ্বসিত প্রশংসা করেন কমনওয়েলথ মহাসচিব।

প্যাট্রিসিয়া চরমপন্থিদের সহিংসতা ও সন্ত্রাস সংক্রান্ত কমনওয়েলথভিত্তিক কর্মসূচি ও মানবাধিকার রক্ষায় সংস্থাটির কর্মসূচিসহ নতুন দু’টি অগ্রাধিকার সম্পর্কেও প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

তিনি বলেন, অগ্রাধিকার তালিকায় দু’টি বৃহৎ থোক কর্মসূচি রয়েছে।

এগুলো হচ্ছে: এসডিজি, জলবায়ু পরিবর্তন এবং সহিংস চরমপন্থি ও সন্ত্রাস প্রতিরোধ ও মানবাধিকার।

কমনওয়েলথ মহাসচিব এই দু’টি বৃহত্তর কর্মসূচিতে শেখ হাসিনার সমর্থন চান এবং বলেন, বাংলাদেশের অভিজ্ঞতার আলোকে কমনওয়েলথ তার কিছু নতুন কর্মসূচির উন্নয়ন করতে যাচ্ছে।

প্রধানমন্ত্রী কমনওয়েলথ মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

প্যাট্রিসিয়া স্কটল্যান্ড সানন্দে এ আমন্ত্রণ গ্রহণ করেন এবং স্বল্প সময়ের মধ্যেই তিনি ঢাকা সফর করবেন বলে জানান। সূত্র বাসস।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ