জাতীয়

বাংলাদেশে নারীর ক্ষমতায়নে মুগ্ধ কিম

শেখ হাসিনা-জিম ইয়ং কিম
শেখ হাসিনা-জিম ইয়ং কিম

আর্থ-সামাজিক অগ্রগতির ক্ষেত্রে বাংলাদেশের বিস্ময়কর উন্নয়নের উচ্চ প্রশংসা করে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ড. জিম ইয়ং কিম বলেন, দেশটির দারিদ্র হ্রাস ও নারীর ক্ষমতায়ন তাকে বিশেষভাবে মুগ্ধ করেছে।

মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার হোটেলে সৌজন্য সাক্ষাতকালে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বলেন, ‘আমি সবসময় প্রতিটি অনুষ্ঠানে বাংলাদেশের সাফল্য গাঁথা তুলে ধরে থাকি।’

কিম বলেন, দারিদ্র হ্রাস ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশের বিস্ময়কর অর্জন অত্যন্ত উৎসাহব্যঞ্জক।

বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বলেন, তার সংস্থা বাংলাদেশের সঙ্গে কর্মকাণ্ড অব্যাহত রাখবে এবং তিনি আগামী মাসে দক্ষিণ এশিয়ার এ দেশ সফরের পরিকল্পনা হাতে নিয়েছেন।

কোন দেশ বা উন্নয়ন সংস্থা বিশেষ করে নদী শাসন বা অন্য কোনো পরিকল্পনা বা প্রকল্প গ্রহনের সময় তার সরকারের সঙ্গে পরামর্শ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘সরকারের সঙ্গে পরামর্শ করে গ্রহণ করা হলে পরিকল্পনা বা প্রকল্পটি বাংলাদেশের জন্য যথোপযুক্ত হবে কারণ, আমরা আমাদের প্রয়োজনগুলো বুঝি।’

বিভিন্ন খাতে তার সরকারের অর্জন তুলে ধরে শেখ হাসিনা বলেন, তার সরকার জ্বালানি খাত ও নদী খননের ওপর অগ্রাধিকার দিচ্ছে।

বিবিআইএন ও বিসিআইএম ইকোনমিক করিডোরের ব্যাপারে কথা বলার সময় প্রধানমন্ত্রী বলেন, এসব পদক্ষেপ এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধির জন্য গ্রহণ করা হয়েছে।

বিভিন্ন ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন ও শিক্ষা খাতে বাংলাদেশের সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার কারণে বাংরাদেশের রাজনীতিতে নারীদের অংশগ্রহণের প্রবণতা অনেক বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, বর্তমান সংসদে ২১ নারী সদস্য সরাসরি নির্বাচিত হয়ে এসেছেন।

প্রধানমন্ত্রী আরো বলেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনের মতো স্থানীয় সরকারগুলোতে ৩০% আসন নারীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।

তিনি বলেন, এসব পদক্ষেপ গ্রহণের ফলে প্রশাসন, বিচারবিভাগ, শিক্ষা, সশস্ত্র বাহিনী ও আইন-শৃংখলা রক্ষা বাহিনীসহ অন্যান্য সকল খাতে নারীর মর্যদাকে উঁচু স্তরে নিয়ে গেছে।

এসময় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, পররাষ্ট্র মন্ত্রী এএইচ মাহমুদ আলী, পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন। সূত্র বাসস।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ