জাতীয়

ঈদ যাত্রায় সড়ক, রেল-নৌপথে ২১০টি দুর্ঘটনায় ২৬৫ জনের মৃত্যু

মৃত্যু
মৃত্যু

ঈদ যাত্রায় গত বারো দিনে সড়ক, রেল ও নৌপথে ২১০টি দুর্ঘটনায় ২৬৫ জন মারা গেছেন।

সংঘঠিত এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ১ হাজার ১৫৩জন এর মধ্যে এ কদিনে ১৯৩টি সড়ক দুর্ঘটনা হয়েছে, যাতে প্রাণ হারিয়েছে ২৪৮ জন।

বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সবশেষ ঈদযাত্রার সময়কার দুর্ঘটনার প্রতিবেদনে এ তথ্য তুলে ধরে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

এতে সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী জানান, ঈদযাত্রার গত ৭ থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে সংগঠিত

সড়ক দুর্ঘটনার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য পর্যবেক্ষণ করে এ প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

তিনি বলেন, সড়ক দুর্ঘটনা রোধে আইন পাস না হওয়ায় দিন দিন তা বেড়ে যাচ্ছে।

এছাড়া অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, ওভার টেকিং করা, সড়কে বিভাজন না থাকা, ট্রাফিক আইন না মানা, চালকের বেপরোয়া মনোভাব, অদক্ষ চালক ও যাত্রীদের অসচেতনতার কারণে দুর্ঘটনা আশঙ্কাজনকভাবে বাড়ছে বলেও জানিয়েছে সংগঠনটি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ