জাতীয়

নারীর ক্ষমতায়নে অবদান রাখায় পুরস্কার পেয়েছেন শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য ‘প্ল্যানেট ফিফটি চ্যাম্পিয়ন’ ও ‘এজেন্ট অব চেঞ্জ’ পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশর প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউইয়র্কে স্থানীয় সময় বুধবার জাতিসংঘের সদর দপ্তরে ‘ইউএন উওমেন এবং গ্লোবাল পার্টনারশিপ ফোরাম’ আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার গ্রহণ করেন তিনি।

দেশের জনগণকে এ পুরস্কার উৎসর্গ করে শেখ হাসিনা বলেন, পুরুষদের সঙ্গে সমান তালে যে নারীরা কাজ করে যাচ্ছেন এ পুরস্কার তারই স্বীকৃতি। তবে নারী উন্নয়নে সকলকে এক হয়ে কাজ করতে হবে।

নারী-পুরুষ উভয়ের দায়িত্ব ভাগাভাগির মধ্যেই নিহিত রয়েছে বিশ্বের টেকসই ভবিষ্যত— উল্লেখ করে তিনি আরো বলেন, মানুষ এখন এমন এক সময়ে আছে যখন লিঙ্গ সমতা আর উচ্চাকাঙ্খা নয় বরং বাস্তবতা।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি এমন এক বিশ্বের স্বপ্ন দেখি— যেখানে নারীর অধিকারের প্রতি সবাই সম্মান প্রদর্শন করবেন। যেখানে নারীর প্রতি সব ধরনের সহিংসতা ও বৈষম্য হবে অতীতের বিষয়।’

অনুষ্ঠানে শেখ হাসিনা ছাড়াও এবার পুরস্কৃত হয়েছেন মাল্টার প্রেসিডেন্ট ম্যারি লুইসে কোলেইরো প্রেসা এবং জাতিসংঘ মহাসচিব বান কি মুনের স্ত্রী বান সুন তায়ে।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলে এক নাগরিক সংবর্ধনায় যোগ দেন। অনুষ্ঠানে বাংলাদেশে নির্মিতব্য অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান বাংলাদেশর প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ