জাতীয়

মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ বেড়েছে বাংলাদেশে: ইইউ

ইইউ
ইইউ

বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতার উপর আঘাত বহুগুণে বেড়েছে—এ পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন-ইইউ।

গতবছর ২০১৫ সালে বিশ্বে মানবাধিকার ও গণতন্ত্র বিষয়ক ইইউর বার্ষিক প্রতিবেদন- দেশ ও আঞ্চলিক ইস্যু শীর্ষক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

প্রতিবেদনে উঠে এসেছে, গতবছর বাংলাদেশে গণতান্ত্রিক চর্চার ক্ষেত্র কমেছে এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, বিরোধী রাজনৈতিক দল ও মানবাধিকার কর্মীদের কর্মকাণ্ডে বাধা দেয়ার মাধ্যমে নাগরিক ও রাজনৈতিক অধিকারও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাংলাদেশের সাংবাদিক ও সম্পাদকদের উপর হুমকিও বেড়েছে; কয়েকটি সুপরিচিত সংবাদপত্রের অর্থনৈতিক সামর্থ্যকে ক্ষতিগ্রস্ত করতে নেয়া হয়েছে পদক্ষেপ। ২০১৫ সালে মতপ্রকাশের উপর আঘাত বহুগুণে বেড়েছে।

গতবছর বিজ্ঞান লেখক অভিজিৎ রায়সহ চার ব্লগার ও এক প্রকাশক হত্যার ঘটনা উল্লেখ করে বাংলাদেশ এখনও ধর্মীয় উগ্রবাদের উত্থানজনিত হুমকি নির্মূল করতে পারেনি পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে প্রতিবেদনে।

একই বছর দুই বিদেশি হত্যার ঘটনায় উদ্বেগ জানিয়ে ইইউ বলেছে, দুই বিদেশি নাগরিক হত্যার ঘটনা দেশটির নিরাপত্তা ব্যবস্থার ক্রমাবনতির প্রতিফলন।

বাংলাদেশে মানবাধিকার ও গণতান্ত্রিক পরিস্থিতির ক্ষেত্রে বিচার ব্যবস্থার সংস্কার, মৃত্যুদণ্ডের বিধান রহিত, পার্বত্য চট্টগ্রামের শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়ন, রোহিঙ্গাদের সহযোগিতা, সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতকরণে ব্যবস্থা নেয়া, মানবাধিকার কর্মী, নারী ও শিশুদের অধিকারের উন্নয়ন, সুশীল সমাজের প্রতি সমর্থন ও শ্রমিক অধিকারের বাস্তবায়নকে প্রাধান্য দিয়ে আসছে ইউরোপীয় ইউনিয়ন।

ইউরোপের ২৮টি দেশের এ অর্থনৈতিক জোট বাংলাদেশের প্রধান রপ্তানিবাজার, যেখানে সিংহভাগ পণ্যই শুল্কমুক্ত সুবিধা পায়।

এর আগে ব্লগার হত্যায় তীব্র নিন্দা জানিয়ে ইইউ সুষ্ঠু তদন্ত করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছিল।

এতোসব নেতিবাচক দিকের সঙ্গে ইতিবাচক দিক হিসেবে ‘সামাজিক ও অর্থনৈতিক অধিকারের কিছু কিছু ক্ষেত্রে’ বাংলাদেশ উন্নতি করছে বলে ইউরোপীয় ইউনিয়নের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ