বাংলাদেশের শ্রমিকদের দক্ষতা উন্নয়নে সুইজারল্যান্ডের সহায়তা কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্থানীয় সময় বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট জোহান স্নেইডার-আম্মানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ আহ্বান জানান।
বৈঠকে পারস্পরিক ব্যবসা-বাণিজ্যসহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন এই দুই নেতা।
পরে জাতিসংঘের সদরদপ্তরে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন।
এসময় তারা অভিবাসী ও ব্রেক্সিট নিয়ে আলোচনা করেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: