শিগগিরই 'সড়ক পরিবহন আইন' নামে একটি আইন আসছে বলে জানিয়েছেন সড়ক সড়ক পরিবহন ও সেতু বিষয়কমন্ত্রী ওবায়দুল কাদের।
এছাড়া বনানী মার্কেটের সামনের রাস্তা ব্যক্তিগত গাড়িমুক্ত করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বরিশালে লঞ্চডুবির ঘটনায় দুঃখপ্রকাশ করে দুর্ঘটনা এড়াতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতু বিষয়কমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, রাজধানীর যানজট নিরসন প্রশ্নে সরকার আপোষহীন।
দূষণের কারণে রাজধানীর ২৫ শতাংশ শিশু স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে উল্লেখ করে দূষণরোধে সবার সহযোগিতা চান উত্তরের মেয়র আনিসুল হক।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: