সৌদিআরবে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে ছয় বাংলাদেশি শ্রমিক মারা গেছেন।
বৃহস্পতিবার সৌদি আরবের স্থানীয় সময় সকাল ১১টার দিকে দাম্মামের দাহরান-জুবেইল সড়ক দুর্ঘটনায় আরো এক বাংলাদেশি শ্রমিকসহ আহত হন দু'জন।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ জানান, জুবাইন-দাহরান সড়কে বাংলাদেশি শ্রমিকদের বহনকারী একটি গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।
দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: