নিউইয়র্কে ৫ দিনের ব্যস্ত কর্মসূচি শেষে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ওয়াশিংটনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম জানিয়েছেন, দেশের ফেরার আগ পর্যন্ত সেখানেই অবস্থান করবেন শেখ হাসিনা। পরে রোববার রাতে ওয়াশিংটন ডিসির ডালাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে দুবাই হয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন তিনি।
সোমবার বিকেলে ঢাকা পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে জানান ইহসানুল করিম।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: