প্রধানমন্ত্রীর শেখ হাসিনা আগামী ৩০ সেপ্টেম্বর দেশে ফিরবেন বলে জানা গেছে।
আগামী ২৬ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা ছিল। নিউইয়র্কে পাঁচ দিনের ব্যস্ত কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন রয়েছেন ওয়াশিংটনে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ওয়াশিংটনে পৌঁছান তিনি।
দেশে ফেরার আগ পর্যন্ত সেখানেই অবস্থান করবেন তিনি। আগের সূচি অনুযায়ী ২৬ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা ছিল। প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবুল কালাম আজাদ জানিয়েছেন পরিবর্তিত সূচি অনুযায়ী ২৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে দেশে রওয়ানা দেবেন এবং ৩০ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছবেন।
যুক্তরাষ্ট্রে অবস্থানকালেই ২৮ সেপ্টেম্বর ৬৯তম জন্মদিন পালন করবেন তিনি।
এদিকে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম জানিয়েছেন প্রধানমন্ত্রীর দেশে ফেরা দিন পেছানোয় আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে গণসংবর্ধনার তারিখও পিছিয়ে ৩০ সেপ্টেম্বরে নেয়া হয়েছে।