দেশের জঙ্গিদের নাশকতা চালানোর মতো ক্ষমতা আর নেই- এমন দাবি করেছেন র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ।
শনিবার বেসরকারি বিশ্ববিদ্যালয় সাইথ ইস্ট ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গিদের নেটওর্য়াক দক্ষতার সঙ্গে ভেঙে দিয়েছে বলেও দাবি করেন তিনি।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জঙ্গি বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
বেনজীর বলেন, দেশে আর কোনো জঙ্গি হামলা হতে দেয়া হবে না।
সাম্প্রতিক কয়েকটি হামলার পর দক্ষতার সঙ্গে জঙ্গিদের নেটওর্য়াক ভেঙে দেয়া হয়েছে বলে তিনি দাবি করেন।
আগামীতেও আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গি নির্মূলে কঠোরভাবে কাজ করবে বলে জানান র্যা ব মহাপরিচালক।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: