সৌদিআরবের দাম্মামে গভীর নলকূপ স্থাপনের সময় পাইপের ভেতরে পড়ে গিয়ে দুই বাংলাদেশি শ্রমিক মারা গেছেন।
তারা হলেন- কুমিল্লার মুরাদনগর উপজেলার আরিফ ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কামাল।
রিয়াদের বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মিজানুর রহমা বলেন, নিহত দুই বাংলাদেশি দেশটির তোয়াইফ কোম্পানিতে কর্মরত ছিলেন।
তিনি আরো বলেন, শনিবার স্থানীয় সময় সকাল ৯ টার দিকে দাম্মামের জলদিয়া এলাকায় একটি গভীর নলকূপ স্থাপনের সময় পাইপের ভেতরে পড়ে গিয়ে নিখোঁজ হন তারা। অনেক খোঁজাখুঁজির পর সকাল ১১টার দিকে বোরিংয়ের কাজে ব্যবহৃত মোটা পাইপের ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
বর্তমানে তাদের মরদেহ দাম্মাম সেন্ট্রাল হাসপাতালের মর্গে রাখা আছে বলে জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: