জাতীয়

নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার সুযোগ আছে মন্তব্য আইনমন্ত্রীর

নূর চৌধুরী
নূর চৌধুরী

কানাডার সাংবিধানিক বাধা সত্ত্বেও বঙ্গবন্ধুর আত্মস্বীকৃতি খুনি এএইচএমবি নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার সুযোগ আছে—এ মন্তব্য করেছন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটউট মিলনায়নে ১৩০তম যুগ্ম জেলা জজ পদমর্যাদা সম্পন্ন বিচারবিভাগীয় কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, ‘আমিতো বললাম, যেখানে এসে দাঁড়িয়েছি, সেটা হচ্ছে, কানাডায় একটা আইন আছে, যে দেশে মৃত্যুদণ্ড বহাল আছে, মৃত্যুদণ্ড হতে পারে, সেই দেশের এমন কোনো আসামি যদি কানাডায় থাকে, তাকে ফেরত পাঠানো হবে না- আমাদের বাধা এখানে।

আইনের ওই বিধানটি রক্ষা করে কীভাবে নূর চৌধুরীকে দেশে ফেরত আনা যায় তা কানাডার সঙ্গে আলাপ-আলোচনা চলছে জানান তিনি।

আইনে স্পষ্ট বাধা থাকলেও তা কীভাবে সম্ভব হবে সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এটা হওয়ার নিশ্চয়ই কারণ আছে- সব ব্যাখ্যা এখন দেয়া সম্ভব না আমার জানা থাকলেও।

আইনমন্ত্রী আরো বলেন, যুক্তরাষ্ট্র সফর শেষে প্রধানমন্ত্রী দেশে ফেরার পরই এ ব্যাপারে তিনি বিস্তারিত জানাবেন।

গতকাল বঙ্গবন্ধুর খুনি এ এইচ এম বি নূর চৌধুরীর রাজনৈতিক আশ্রয়ের আবেদন বাতিল করেছে কানাডা সরকার–এ সিদ্ধান্তের যে খবর বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা সঠিক নয় বলে জানান আইনমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশের পত্রিকাগুলোতে এ রকম খবর পাওয়ার পরে আমাকে নিউইয়র্ক থেকে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ফোন করেছিলেন।

দুজনের আলোচনার পরিপ্রেক্ষিতে এই খবরটার সত্যতা জানতে কানাডায় বাংলাদেশের হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং সেখানকার হাই কমিশনার জানান, এই সংবাদটি সর্বৈব অসত্য। তিনি তার জায়গা থেকে কনফার্ম করেছেন এটার কোনো সত্যতা পাওয়া যায়নি।

আনিসুল বলেন, কানাডায় বাংলাদেশের হাই কমিশনার ওই দেশের সাংবাদিকদের পাশাপাশি নূর চৌধুরীর আইনজীবীর সঙ্গেও যোগাযোগ করেছেন।

আজকের অনুষ্ঠানে আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর দেশ ত্যাগ করে নূর চৌধুরী। বর্তমানে কানাডার টরন্টোতে রয়েছেন। বঙ্গবন্ধুকে হত্যা মামলার চূড়ান্ত বিচারে নুর চৌধুরীর ফাঁসির রায় হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ