জাতীয়

সংসদ অধিবেশন শুরু

বিকেলে বসছে অধিবেশন
বিকেলে বসছে অধিবেশন

দশম জাতীয় সংসদে রোববার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দ্বাদশ অধিবেশন শুরু হয়েছে।

এ অধিবেশন কতোদিন চলবে তা বিকেল ৪টায় অনুষ্ঠেয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে নির্ধারিত হবে।

গত ৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদের এ অধিবেশন আহ্বান করেন। সংসদ সচিবালয় থেকে

এ অধিবেশনের জন্য পুরনো ১১টিসহ মোট ১৫টি বিল সংসদে জমা পড়েছে। নতুন ৪টি বিল পাসের অপেক্ষায় রয়েছে। এছাড়া সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়েও আলোচনা হয়েছে।

এটি হচ্ছে সংসদের শরৎকালীন অধিবেশন— সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণের জন্য দ্বাদশ অধিবেশন আহ্বান করা হয়েছে।

সংবিধান অনুযায়ী, এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে অনুষ্ঠিত হতে হবে সংসদের পরবর্তী অধিবেশন। সে হিসাবে ৬০ দিনের বাধ্যবাধকতা পূরণের জন্য এ অধিবেশন ডাকায় এর মেয়াদকাল সংক্ষিপ্ত হতে পারে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ