জাতির পিতার সোনার বাংলা গড়ার স্বপ্নের ধারাবাহিকতায় বাংলাদেশ এখন স্বল্পোন্নত থেকে নিম্নমধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
রোববার দুপুরে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের অডিটোরিয়ামে ৬৩তম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে— উল্লেখ করে সৈয়দ আশরাফ বলেন, জ্ঞানভিত্তিক গতিশীল দক্ষ সেবাধর্মী সিভিল সার্ভিস প্রতিষ্ঠায় বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র ভূমিকা পালন করবে।
পরে ছয় মাস মেয়াদী এ প্রশিক্ষণ কোর্সে বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৫ টি ক্যাডারের মোট ৩২০ জন মাঠ পর্যায়ের নবীন কর্মকর্তারা অংশ নেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: