হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ময়লার ঝুড়ি থেকে সোমবার ৩ কেজি সোনা উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, সকালে বিমানবন্দরের ইমিগ্রেশনসংলগ্ন টয়লেটের ভেতরে রাখা ময়লার ঝুড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় ৩ কেজি ওজনের ১০টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার ১০টি বার কালো স্কচ টেপ দিয়ে মোড়ানো ছিল।
তিনি আরো বলেন, ভিডিও ফুটেজ দেখে অপরাধী শনাক্তের কাজ চলছে। আটক সোনার আনুমানিক বাজারমূল্য দেড় কোটি টাকা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: