রাজধানীর মহাখালীতে বন ভবনে সোমবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি।
ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, মহাখালীর আমতলীর বনভবনের ৫ম তলায় সকাল ১০টা ৫০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট মহাখালীর উদ্দেশে রওনা হলেও যানজটের কারণে ঘটনা স্থলে পৌঁছাতে কিছুটা দেরি হয়।
বন ভবনের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কয়েক ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্তব্যরতা।
পঞ্চম তলায় একটি জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: