জাতীয়

অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুর্যোগের সংকট মোকাবেলা সম্ভব

তারিক আহমেদ সিদ্দিক
তারিক আহমেদ সিদ্দিক

ভূমিকম্প দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি ও পারস্পরিক ধারণা বৃদ্ধিসহ বিভিন্ন দেশের নেয়া উদ্যোগের বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুর্যোগ পরবর্তী সংকট মোকাবেলা সম্ভব হবে— বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক।

সোমবার রাজধানীর আর্মি গলফ ক্লাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ভূমিকম্প পরবর্তী দুর্যোগ বিষয়ক অনুশীলন কার্যক্রম অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তারিক আহমেদ সিদ্দিক বলেন, এ ধরনের অনুশীলন বাংলাদেশকে ভূমিকম্প পরবর্তী সংকট মোকাবেলায় সহায়তা করবে।

এ সময় ঢাকার দক্ষিণের মেয়র সাঈদ খোকন বলেন, অনুশীলন চালিয়ে যাওয়ার পাশাপাশি ভূমিকম্প পরবর্তী সংকট মোকাবেলায় জনসচেতনতার কোনো বিকল্প নেই।

এদিকে, দুই ধাপে অনুষ্ঠিত অনুশীলনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা ছাড়াও দেশি-বিদেশি ১০০টি সংস্থার প্রায় এক হাজার প্রতিনিধি অংশ নিচ্ছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ