প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ঝালকাঠির পায়রা নদীতে সেতু তৈরির প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার সকালে রাজধানীর মিরপুরে দিয়াবাড়ী ঘাট এলাকায় গাবতলী- সিন্নিরটেক সড়কের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
চতুর্থ শ্রেণীর ছাত্র শীর্ষেন্দুকে প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সেতু তৈরির কাজ শুরু হয়ে গেছে— উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আগামী সপ্তাহে সাম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি টিম সেখানে যাওয়ার কথা রয়েছে।
এছাড়াও পায়রা নদী খরস্রোতা হওয়ায় সেকানে দীর্ঘ লেনের সেতু তৈরি করতে হবে জানিয়ে তিনি বলেন, নির্মাণ কাজ শেষ করতে দেড় বছর সময় লাগতে পারে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: