জাতীয়

হান্নান শাহ আর নেই

আসম হান্নান শাহ
আসম হান্নান শাহ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সিঙ্গাপুরে র‌্যাফেলস হার্ট সেন্টারে মঙ্গলবার ভোর ৫টা ৩৭ মিনিটে তিনি মারা যান। হান্নান শাহর ছেলে শাহ রিয়াজুল হান্নানের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ খবর জানিয়েছেন।

গত ১১ সেপ্টেম্বর উন্নত চিৎসার জন্য হান্নান শাহকে সিঙ্গাপুর নেয়া হয়। তার সঙ্গে রয়েছেন ছেলে শাহ রিয়াজুল হান্নান ও মেয়ে শারমিন হান্নান। দুই ছেলে ও এক মেয়ের জনক হান্নান শাহ বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।

অবসরের পর বিএনপির রাজনীতিতে সক্রিয় হন এবং পরবর্তীতে সংসদ সদস্যের পদগ্রহণ করেন। ২০০১ সালে বিএনপি ক্ষমতাসীন থাকার সময় পাট মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

এর আগে ৬ সেপ্টেম্বর হার্ট অ্যাটাকে গুরুতর অসুস্থ হলে হান্নান শাহকে সিএমএইচে ভর্তি করা হয়। ওখান থেকে ডাক্তারের পরামর্শে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

এদিকে, হান্নান শাহর মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়েছেন। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় বিএনপির পক্ষ থেকে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ