যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস সিটির নর্থ হলিউডে দুর্বৃত্তের গুলিতে আবুল কালাম রহীম (৫৫) নামে আবারো এক বাংলাদেশি নিহত হয়েছেন।
দেশটির লসএঞ্জেলেস পুলিশ জানিয়েছে, রোববার ভোরে রহীম দুর্বৃত্তের গুলিতে নিহত হন।
গত দেড় মাসে এ নিয়ে যুক্তরাষ্ট্রে চার জন বাংলাদেশি খুন হলেন এর আগে তিনজন নিহত হয়েছিলেন দেশটির পূর্ব উপকূলের নিউইয়র্কে।
পুলিশ বলেছে, বেলাইয়ার এভিনিউয়ের কাছে শারমেন ওয়ের উপর ‘এ অ্যান্ড ডি লিকার মার্ট’-এ হত্যাকাণ্ডের শিকার হন রহীম।
স্টোরের সিসি ক্যা মেরার ছবি পরীক্ষা করে ঘাতকদের শনাক্ত করা সম্ভব হলেও এখন পর্যন্ত তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
পুলিশ জানিয়েছে, হামলাকারী একজন নারী এবং একজন পুরুষ।
দোকান মালিক যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যরমকে বলেছে, হামলাকারী নারীই গুলি করেন রহীমকে।
‘এ অ্যান্ড ডি লিকার মার্ট’ এ কাজ করতেন রহীম— এটি ডাকাতির ঘটনা বলে সন্দেহ করা হলেও ক্যাশ বাক্স থেকে কোনো অর্থ লুট হয়নি।
রহীমের মৃত্যুডতে লস লস অ্যাঞ্জেলেস প্রবাসী বাংলাদেশিদের মধ্যের শোকের ছায়া নেমে এসেছে।
তিন মেয়ে ও এক ছেলের জনক রহীম গত ১৬ বছর ধরে যুক্তরাষ্ট্রের বসবাস করে আসছিলেন। তার দুই মেয়ে বাংলাদেশে থাকেন।
রহীমের ছেলে ফাহিম জানান, দুই মাস আগে বাবা বাংলাদেশে গিয়ে বোনদের দেখে এসেছিলেন।
তিনি বলেন, বাবার সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না।
সুঠাম দেহাবয়বের রহীম একসময় বাংলাদেশে বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করতেন। তার বাড়ি ঢাকার খিলগাঁওয়ে। ময়নাতদন্ত শেষে তার লাশ ঢাকায় পাঠানো হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
গত ১৩ আগস্ট নিউইয়র্কে গুলি চালিয়ে হত্যা করা হয় বাংলাদেশি ইমাম মাওলানা আলাউদ্দিন আকঞ্জি (৫৫) এবং তার সাথী থারা মিয়াকে (৬৪)।
তারপর গত ১ সেপ্টেম্বর ছুরিকাঘাতে হত্যার করা হয় নাজমা খানম ঝর্না নামের এক নারীকে।
এ দুটি হত্যাগকাণ্ডেই সন্দেহভাজনদের গ্রেপ্তার করেছে নিউইয়র্ক পুলিশ।