ভারতে জঙ্গি হিসেবে আটক ফারুক হোসেন ত্রিশালে আসামি ছিনতাই মামলার মূলহোতা বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আসন্ন দুর্গাপূজায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, গ্রেপ্তারের বিষয়টি ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানোর পর তাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে।
এবারের পূজা নির্বিঘ্ন করতে সারাদেশে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, গোয়েন্দাদের কাছে পূজাকে কেন্দ্র করে নাশকতার কোনো তথ্য নেই।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: