জাতীয়

শেখ হাসিনার জন্মদিনে মোদির শুভেচ্ছা

হাসিনা-মোদি
হাসিনা-মোদি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার ৭০তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বুধবার চিঠি পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

চিঠিতে মোদি জন্মদিনে শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভ কামনা জানান।

তিনি বলেন, ‘আপনার দৃঢ় নেতৃত্ব কঠিন সময়ে বাংলাদেশকে আলোর পথ দেখিয়েছে। আপনার দক্ষ নেতৃত্বে উন্নয়ন থেকে নিরাপত্তা—সবক্ষেত্রে বাংলাদেশ শান্তি ও সমৃদ্ধির পথে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।’

মোদি বলেন, আগামী মাসে ভারতের গোয়ায় অনুষ্ঠিতব্য সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে এবং আঞ্চলিক সহযোগিতার বিষয়ে আলোচনার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭০তম জন্মদিন আজ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা ১৯৪৭ সালের এ দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।

বর্তমানে শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে আছেন। তিনি সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে জন্মদিন পালন করবেন বলে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে।

তার জন্মদিন উপলক্ষে দেশে আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিল। তবে গতকাল মঙ্গলবার সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুর কারণে প্রধানমন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মসূচি স্থগিত করা হয়েছে।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল এ তথ্য নিশ্চিত করেছেন।

শেখ হাসিনা ১৯৮১ সালে আওয়ামী লীগের হাল ধরেন। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর ১৯৯৬ সালের জাতীয় নির্বাচনে জয়ী হয়ে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন তিনি। এরপর ২০০৮ ও ২০১৪ সালে পরপর দুবার তিনি প্রধানমন্ত্রী হন। ১৯৬৮ সালে বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার সঙ্গে শেখ হাসিনার বিয়ে হয়। তাদের দুই সন্তান সজীব ওয়াজেদ জয় ও সায়মা হোসেন পুতুল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ