যেসব মেডিকেল কলেজ নীতিমালা ভঙ্গ করছে সেগুলো বন্ধের সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বুধবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা বলেন।
নাসিম বলেন, দেশে নীতিমালা ব্যহত করে কোনো মেডিকেল কলেজ যেনো চলতে না পারে সেজন্য তদন্ত কমিটি কাজ করছে। বাণিজ্যিক উদ্যেশ্য যেসব মেডিকেল কোচিং সেন্টার গড়ে উঠেছে সেগুলোর বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে।
২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের কথা চিন্তা করে এবার কোচিং সেন্টারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলেও জানান মন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: