তথ্য অধিকার আইনের সফল বাস্তবায়নের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ।
বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
আব্দুল হামিদ বলেন, সরকার ও জনগণের মধ্যে আস্থার সম্পর্ক গড়ে তুলতে সহায়ক ভূমিকা রেখেছে তথ্য অধিকার আইন। তথ্য প্রবাহের সঙ্গে আর্থসামাজিক উন্নয়নের নিবিড় সম্পর্ক রয়েছে।
যে রাষ্ট্রে তথ্য যতো সহজলভ্য— সে রাষ্ট্রের উন্নয়নের মানও ততো বেশি বলেও জানান রাষ্ট্রপতি।
এ সময় তথ্য অধিকার আইনের সুফল তৃণমূল পর্যায়ে পৌঁছানোর জন্য জনগণকে আরো সচেতন করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: