বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহের বৃহস্পতিবার রাজধানীর মহাখালী ডিওএইচএস জামে মসজিদে মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল-শুক্রবার তার নিজ এলাকা গাজীপুরে দাফন করার কথা রয়েছে।
এদিকে, গতকাল রাতে মরদেহ বাসা থেকে সম্মিলিত সামরিক হাসপাতালের মরচুয়ারিতে রাখা হয়।
জানা গেছে, সকাল ১০টায় মহাখালী ডিওএইচএস জামে মসজিদে মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় জাতীয় সংসদের ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। বাদ জোহর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে চতুর্থ জানাজা।
এরপর হান্নান শাহর মরদেহ রাখা হবে সম্মিলিত সামরিক হাসপাতালের মরচ্যুয়ারিতে। সেখান থেকে শুক্রবার সকালে মরদেহ নিয়ে যাওয়া হবে গাজীপুরে। সকাল ১০টায় স্থানীয় রাজবাড়ি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে পঞ্চম জানাজা।
এরপর সেখান থেকে মরহুমের মরদেহ নিয়ে যাওয়া হবে গাজীপুরের কাপাসিয়ায়। সেখান ষষ্ঠ জানাজা শেষে পারিবারিক করবস্থানে দাফন করা হবে।
গত মঙ্গলবার বাদ এশা সিঙ্গাপুরের ছেরাঙ্গন রোডের অ্যাঙ্গলিয়া জামে মসজিদে হান্নান শাহর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
বুধবার বিকেলে তার মরদেহ ঢাকায় আসে পরে রাত ১০টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মহাখালীর বাসায় হান্নান শাহের মরদেহ দেখতে যান।
এ সময় হান্নান শাহ'র শোক-সন্তপ্ত পরিবারের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান ও তাদের সান্ত্বনা দেন।
এরআগে সন্ধ্যায় বাংলাদেশ বিমান এয়ারলাইনের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় হান্নান শাহ'র মরদেহ। সেখান থেকে মরদেহ মহাখালী ডিওএইচএসর বাসায় নেয়া হয়।