তাজিয়া মিছিলে ছুরি, কাঁচি নিয়ে বের হওয়া যাবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট-পিওএম কার্যালয়ে ডিএমপির ডগ কে-নাইন ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
শারদীয় দুর্গাপূজার মধ্যে তাজিয়া মিছিলের দিন পড়েছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, দুই সম্প্রদায়ের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: