জাতীয়

মানবাধিকার কমিশনকে আস্থা অর্জনে স্বাধীনভাবে কাজের আহ্বান

‘সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা
‘সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা

জাতীয় মানবাধিকার কমিশন আইনি অধিকার নিশ্চিতের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে স্বাধীনভাবে কাজ করবে—এ আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় মানবাধিকার কমিশনের সঙ্গে বিশিষ্টজনদের ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তারা এ আহ্বান জানান।

মতবিনিময় সভায় গণমাধ্যমের সম্পাদকেরা বলেন, সরকারের বিভিন্ন বাহিনীর সদস্যরা মানবাধিকার লঙ্ঘন করলেও জাতীয় মানবাধিকার কমিশন দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে।

দেশের ক্ষমতাবানরা মানবাধিকার লঙ্ঘন করছেন উল্লেখ করে তারা আরো বলেন, জনগণের আস্থা অর্জনে শুধু কথা নয়— কমিশনকে কাজ করে দেখাতে হবে।

সম্পাদকদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে জঙ্গিবাদ মৌলবাদেরই সহিংস রূপ—উল্লেখ করে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, জঙ্গিবাদ জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ তাই সমাজ ও রাষ্ট্রের এ শত্রুদের বিরুদ্ধে জাতীয় মানবাধিকার কমিশন বিশেষ ভূমিকা রাখবে।

এ সময় মানবাধিকার রক্ষায় গণমাধ্যমের সহযোগিতা চেয়ে কাজী রিয়াজুল হক বলেন, ধর্মের নামে সন্ত্রাস ও জঙ্গিবাদের মতো মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কমিশন কাজ করবে।

‘সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ