নিরাপদে নির্বিঘ্নে শারদীয় দূর্গোৎসব উদযাপনে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।
শুক্রবার দুপুরে ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিষদের পক্ষ থেকে এ কথা বলা হয়।
শারদীয় দুর্গোৎসবে বঙ্গভবন ও গণভবনসহ সরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলনসহ আলোকসজ্জায় সুসজ্জিত করার পাশাপাশি পূজা উপলক্ষে ৩ দিনের ছুটিও দাবি করেন তারা।
এ সময় দেশের কয়েকটি পূজামণ্ডপে প্রতিমা ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জড়িতদের দ্রুত বিচারের দাবিও জানানো হয়।
এ বছর সারাদেশে ২৯ হাজার ৩৯৫টি পূজামন্ডব রয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: