রাজাধানী ঢাকা, কুষ্টিয়া ও রাজবাড়ীতে শুক্রবার আলাদা সড়ক দুর্ঘটনায় একজন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য ও পুলিশ কনষ্টেবলসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হন পুলিশের আরো ২ জন সদস্য।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর শ্যামলী শিশু মেলার সামনে সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি বিজিবি সদস্য আবু তাহেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাহেরের মৃত্যু হয়। তাহের বিজিবিতে নায়েক হিসেবে কর্মরত ছিলেন।
এদিকে, ভোরে কুষ্টিয়া সদর উপজেলার শান্তিডাঙ্গা এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে পুলিশ সদস্যদের বহন করা ভ্যানকে একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে পুলিশের ৩ সদস্য আহত হন।
পরে আহতদের কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়া হলে সেখানে আরিফুল ইসলাম নামের পুলিশের একজন কনস্টেবলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আরিফুল নওগাঁর বদলগাছী উপজেলার জিল্লুর রহমানের ছেলে।
এছাড়াও রাজবাড়ীর কালুখালী উপজেলার চাঁদপুর এলাকায় দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে গাড়ি চাপায় একজন নিহত হন।