জাতীয়

হান্নান শাহর দাফন সম্পন্ন

হান্নান শাহর দাফন সম্পন্ন
হান্নান শাহর দাফন সম্পন্ন

বিএনপি নেতা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহকে তার নিজ এলাকা গাজীপুরের কাপাসিয়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৩টায় গাজীপুরের কাপাসিয়ার ঘাগুটিয়াচালা গ্রামে শেষ নামাযে জানাজা অনুষ্ঠিত হয়। পরে হান্নান শাহকে পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হয়।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের রাজবাড়িতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ সর্বস্তরের মানুষ এতে অংশ নেন।

পরে সকাল ১১টায় কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আরেকটি নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ