জাতীয়

অক্টোবরে দিল্লি সফরে যাচ্ছেন শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ব্রিক্স -বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে অক্টোবরে দিল্লি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের গোয়ায় আয়োজিত ওই সম্মেলনে বাংলাদেশ-ভারতের দুই প্রধানমন্ত্রীর বৈঠকে দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর ভারত সফরের কর্মসূচি তৈরির কাজ চলছে জানালেও, এখনও তা চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

বাণিজ্য-বিনিয়োগের অবস্থা, প্রতিযোগিতাসহ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার জন্যই -ব্রিকস সম্মেলন। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা এ পাঁচ উন্নয়নশীল দেশের জোট ব্রিকসের বর্তমান চেয়ারম্যান ভারত।

সে হিসেবে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন ওই সম্মেলনে যোগ দিতে। আর সে আমন্ত্রণ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আর দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ৭ দেশের জোট বিমসটেকের অন্যতম সদস্য বাংলাদেশ।

ধারণা করা হচ্ছে, ব্রিকস-বিমসটেক'র দুইদিনের সম্মেলনে যোগ দেয়ার সময় ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন শেখ হাসিনা। বৈঠকে সন্ত্রাস-জঙ্গিবাদ নিমূর্লে করণীয় বিষয়ে আলোচনা হতে পারে। এর পাশাপাশি উন্নয়নের দিকে নজর দুই দেশেরই।

এছাড়াও অসম্পাদিত চুক্তি দ্রুত শেষ করা নিয়েও কথা হতে পারে। ধারণা করা হচ্ছে অমীমাংসিত তিস্তা ইস্যুও প্রাধান্য পেতে পারে। তবে সেসব পরিস্কার হওয়া যাবে তার সফরসূচী চূড়ান্ত হওয়ার পড়েই।

পররাষ্ট্র প্রতিমন্ত্রি শাহরিয়ার আলম বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের প্রস্তুতি চলছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ