শিগগিরই বঙ্গবন্ধুর খুনিও যুদ্ধাপরাধীদের সবধরণের সম্পদ বাজেয়াপ্ত করা হবে— তবে তা কিভাবে বাজেয়াপ্ত করবে সে বিষয়ে সরকারই সিদ্ধান্ত নিবে জানিয়েছেন সংগঠনের আহবায়কও নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সংগঠনের আহবায়ক ও নৌপরিবহনমন্ত্রী বলেন, এমনকি আওয়ামী লীগের মধ্যে ও যদি যুদ্ধাপরাধী থাকে তাহলে তাদের ও বিচার করার পাশাপাশি সম্পদ বাজেয়াপ্ত করা হবে।
জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও সম্পদ বাজেয়াপ্তকরণসহ সংবাদ সম্মেলনে ২১ দফা দাবি তুলে ধরেন শাজাহান খান।
এ সময় তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর খাদ্য রপ্তানি করছে আর পাকিস্তান রপ্তানি করছে সন্ত্রাসবাদ। আর বিশ্ব সম্প্রদায় পাকিস্তান ও যুদ্ধাপরাধীদের বিপক্ষে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: