দক্ষতা অর্জনের মাধ্যমে টেকসই উন্নয়নের লক্ষ্য পূরণে সংশ্লিষ্টদের কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার নিজ কার্যালয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন ও কাউন্সিলের উদ্বোধনীতে তিনি বলেন, যেকোনো উন্নয়নই যেনো টেকসই হয় সেভাবে এগোতে হবে।
এছাড়া কিভাবে কর্মক্ষেত্রে আরো বেশি দক্ষতা অর্জন করা যায় তা সুনিদিষ্ট করে এগোনোর তাগিদও দেন প্রধানমন্ত্রী।
এ সময় সারাদেশে ১০০ অর্থনৈতিক অঞ্চলে দক্ষ জনশক্তির প্রয়োজনীয়তার কথাও বলেন শেখ হাসিনা। আধুনিক প্রযুক্তি সম্পন্ন জাতি গঠনে প্রধানমন্ত্রী, সকল মন্ত্রণালয়ের কাজ সমন্বয় করতে একটি জায়গা থেকে তদারকির প্রয়োজনীয়তা তুলে ধরেন।
এরইমধ্যে সরকারের যে ভাবমূর্তি গড়ে উঠেছে তা ধরে রাখতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবানও জানান তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: