জাতীয়

চাল বিক্রি কার্যক্রমে অনিয়ম সহ্য করা হবে না: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

দশ টাকা কেজিতে চাল বিক্রি কার্যক্রমে কোনো অনিয়ম সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে তিনি এ কথা বলেন।

জনপ্রতিনিধি বা কোনো ডিলার এই কার্যক্রমে অনিয়ম করলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থাগ্রহণ করা হবে বলেও জানান তিনি।

শেখ হাসিনা বলেন, জনগণের মধ্যে ১০টাকা কেজিতে চাল বিতরণ কর্মসূচি নিয়ে এক প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, যতদিন প্রয়োজন থাকবে ততোদিন এই কর্মসূচি চালিয়ে যাবে সরকার।

হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ না করে অনিয়মে জড়িয়ে পড়লে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে ডিলার ও জনপ্রতিনিধিদের সতর্ক করে দেন তিনি।

আগামীতে প্রতিবন্ধী ও কর্মক্ষম নয় তাদের মাঝেও খাদ্য সহায়তা কর্মসূচি চালু করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

দেশে কোনো খাদ্য ঘাটতি নেই দাবি করে, আগামীতে আরো বেশি পরিমাণে খাদ্য বিদেশে রপ্তানি করার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ