জাতীয়

রামপাল প্রকল্প বাতিলের দাবিতে মোদি বরাবর খোলাচিঠি

আনু মুহাম্মদ
আনু মুহাম্মদ

রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে আগামী ১৮ আক্টোবর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বরাবর খোলাচিঠি দেবে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি।

বৃহস্পতিবার সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলেন এ কথা কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।

এ সময় তিনি বলেন, পরিবেশ ধ্বংস করে কোনো বিদ্যুৎ প্রকল্প কখনো উন্নয়ন প্রকল্প হতে পারে না।

সরকারের উচিত কালক্ষেপণ না করে যতদ্রুত সম্ভব রামপাল চুক্তি বাতিল করা— আর ঢাকা চলো কর্মসূচিকে সামনে রেখে আগামী ২৪ থেকে ২৬ অক্টোবর বিভাগীয় শহরগুলোতে বিভিন্ন প্রতিবাদি সভা করবে জাতীয় কমিটি বলে জানান তিনি।

রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে কয়েক দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। এ প্রকল্প বাতিলের দাবিতে সরকারকে কয়েকদফা আল্টিমেটামও দেয় তারা।

সরকারের পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপ না পাওয়ায় পূর্ব-নির্ধারিত সময় অনুযায়ী বৃহষ্পতিবার সকালে রাজধানীর মুক্তিভবনে সংবাদ সম্মেলন করে সংগঠনটি। লিখিত বক্তব্য পাঠ করেন সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।

আগামী ১৮ অক্টোবর রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবিতে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোলা চিঠি দেয়ার ঘোষণা দেন তারা।

সরকার যদি এখনই পদক্ষেপ না নেয় তাহলে সুন্দরবন বিশ্ব ঐতিহ্যকে থেকে বাদ পড়ে যেতে পারে বলে আশঙ্কা জাতীয় কিমিটির।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ