দেশের শিল্প উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষা বাড়ানোর তাগিদ দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
বৃহস্পতিবার সকালে 'ঢাকা বিশ্ববিদ্যালয় টেকনোলজি ট্রান্সফার অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি দেশকে মধ্যম আয় ও উন্নত দেশে পরিণত করতে তরুণ উদ্যোগতাদের এগিয়ে আসার আহ্বানও জানান।
এছাড়া বর্তমান সরকারের সময় শিল্পখাতে সরকারের নানা সাফল্যও তুলে ধরেন মন্ত্রী।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: