অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে কোনো সাম্প্রদায়িকতা চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শুক্রবার সকালে রাজধানীর আসাদ এভিনিউ বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন আয়োজিত জাতীয় সম্মেলনের এ কথা বলেন।
এ সময় তিনি অভিযোগ করেন, বাংলাদেশে সব ধর্মের মানুষে যে সৌহাদ্য সম্প্রীতি বজায় রয়েছে তা বিনষ্ট করা ষড়যন্ত্র চলছে।
এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, বাংলাদেশে জঙ্গিবাদের আস্তানা হতে দেয়া হবে না।
এই দেশে সাম্প্রদায়িকতা চলবে না— সাম্প্রদায়িকতার বিষদাঁত উপড়ে ফেলা হবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: