এবার পূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বাত্বক ব্যবস্থা নিয়েছে জানিয়েছেন র্যা ব মহাপরিচালক বেনজীর আহমেদ।
শুক্রবার সকালে বনানী খেলার মাঠে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের আয়োজিত পূজা মণ্ডপ দেখতে গিয়ে এ কথা বলেন তিনি।
বগুড়ায় দুই জঙ্গির আত্মসমর্পণের ঘটনা উল্লেখ করে র্যা ব প্রধান বলেন, এ রকম আরো অনেকে আত্মসমর্পণ করবে।
পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা বিষয়ে তিনি আরো বলেন, জননিরাপত্তার নিশ্চিত করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিয়েছে।
এবার পূজার সময় বড় কোনো দুর্ঘটনার আগাম গোয়েন্দা তথ্য নেই— সর্বত্র পূজা শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: