জাতীয়

জঙ্গিরা আত্মসমর্পণ না করায় আক্রমণ: কামাল

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

গাজীপুর ও টাঙ্গাইলে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যা বের অভিযানের সময় সন্দেহভাজন জঙ্গিরা আত্মসমর্পণ করেনি বিধান আক্রমণ চালানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার গাজীপুরের দুটি এলাকায় অভিযান শেষে সাংবাদিকের এ কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী বলেন, পাতারটেকের লেবুবাগানে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে অভিযানে ৭ জঙ্গি ও হারিনাল এলাকায় ‘জঙ্গি আস্তানায়’ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে সন্দেহভাজন দুই জঙ্গি নিহত হন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তামিম চৌধুরী নিহত হওয়ার পর নব্য জেএমবির সামরিক কমান্ডার আকাশসহ সাত জঙ্গি এ অভিযানে নিহত হয়েছেন।

আস্তানা থেকে জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে ১৪/১৫ টি গ্রেনেড নিক্ষেপ করে— এ সময়ে পুলিশের এক সদস্য আহত হন।

জঙ্গিদের আস্তানা থেকে ৮/৯ টি চাপাতি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে রাজধানীতে গুলশানে হলি আর্টাজান রেস্তোরাঁয় হামলার মাস্টারমাইন্ড মেজর জিয়া নজরদারিতে আছে –জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রাজধানীর স্বামীবাগে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে দুর্গাপূজা উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মেজর জিয়া আমাদের নজরদারিতে আছেন তাকেও আমরা যেকোনো সময় ধরে হবে।

পরিকল্পনা অনুযায়ী জড়িত ব্যক্তিদের সবাইকে চিহ্নিত করা হয়েছে— অনেকে ধরাও পড়েছে। বাকিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে রয়েছে বলে জানান তিনি।

এ সময় মন্ত্রী গাজীপুর ও টাঙ্গাইলে আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানকে নিয়মিত বলে উল্লেখ করেন।

এর আগে সকালে র্যা বের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান সাংবাদিকদের বলেন, হারিনালের পশ্চিমপাড়ায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি বাড়িতে র্যা বের অভিযান চলাকালে দুই ‘জঙ্গি’ নিহত হন ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। গাজীপুর ও টাঙ্গাইলে আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়মিত এ অভিযান ১১ জঙ্গি নিহত হয়েছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ