জাতীয়

মগবাজারে ফ্লাইওভারে বাস উল্টে ১২ যাত্রী আহত

ফ্লাইওভারে বাস উল্টে ১২ যাত্রী আহত
ফ্লাইওভারে বাস উল্টে ১২ যাত্রী আহত

রাজধানীর মগবাজারে রোববার ফ্লাইওভারের ওপর গাজীপুর থেকে গুলিস্তানগামী একটি যাত্রীবাহী বাস উল্টে কয়েকজন আহত হয়েছেন।

যাত্রীবাহী বাসটিতে ১২ জন যাত্রী আহত হয়েছন তাদের মধ্যে দুজনের অব্স্থা আশঙ্কাজনক।

আহতদের ঢাকা মেডিকেল ও হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দ্রুত ওভারটেকিংয়ের সময় এ ঘটনা ঘটেছে, তবে গাড়িচালক ও হেলপারকে আটক করতে পারেনি পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের- ডিএমপি হাতিরঝিল ট্রাফিক জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. ইউসুফ বলেন, বেলা পৌনে ১টার দিকে মগবাজার এলাকায় এ দুর্ঘটনার পর ফ্লাইওভার দিয়ে যানচলাচল বন্ধ রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এস আই বাচ্চু মিয়া জানান, আহতদের মধ্যে জহিরুল (৪০) ও বাচ্চু (২২) নামে দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

তিনি বলেন, তাদের দুজনেরই বাম পা ভেঙে গেছে—বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

রাজধানীর হাতিরঝিল ফ্লাইওভারের মগবাজার অংশে দুপুরে একটি যাত্রীবাহী বাস উল্টে যায়। এতে গাড়ির নীচে চাপা পড়ে বাসের অধিকাংশ যাত্রী। উপস্থিত পথচারি ও রমনা থানা পুলিশ আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এসময় এ সেতু দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুই পাশেই সৃষ্টি হয় তীব্র যানজটের। পরে পুলিশ ও দমকল বাহিনী যৌথ প্রচেষ্ঠায় উল্টে যাওয়া গাড়িটি সরিয়ে নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাল্লা দিয়ে দ্রুত গতিতে দুটি গাড়ি চালাচ্ছিল চালকরা। এক পর্যায়ে গাজীপুর পরিবনণ নামের গাড়িটি অন্য গাড়ির গতিরোধ করলে চালক নিয়ন্ত্রণ হারায় এবং গাড়িটি উল্টে যায়।

পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। তবে বাসটির চালক ও হেলপারকে আটক করতে পারেনি তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ