জাতীয়

সুযোগ বুঝে চাকুরিচ্যুত মেজর জিয়াকে গ্রেপ্তার করা হবে: কমিশনার

আসাদুজ্জামান মিয়া
আসাদুজ্জামান মিয়া

সময় ও সুযোগ বুঝে জঙ্গি আনসারুল্লার সামরিক শাখার কমান্ডার চাকুরিচ্যুত মেজর জিয়াকে গ্রেপ্তার করা হবে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের- ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। রোববার রাজধানীতে সাংবাদিকের এ কথা বলেন তিনি।

আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার হওয়া জঙ্গিদের কাছ থেকে তথ্য পেয়েই অভিযান চালায় বলে এসময় মন্তব্য করেন তিনি।

জঙ্গিরা সশস্ত্র ও আত্মসমর্পণ না করায় তাদের জীবিত গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না বলেও জানান কমিশনার।

নব্য জেএমবি কোণঠাসা হয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশের জঙ্গি কার্যক্রমকে নির্মূল করতে আইনশৃঙ্খলা বাহিনী বদ্ধপরিকর।

দেশের নতুন ধারার সক্রিয় জেএমবি সংগঠনগুলোকে কঠোরভাবে দমন করা হচ্ছে বলে দাবি করেছেন ডিএমপি কমিশনার। এজন্য একের পর এক জঙ্গিদের নাশকতার পরিকল্পনা নসাৎ করছেন তারা। বাংলাদেশে জঙ্গিদের মাথাচাড়া দিয়ে উঠতে দেয়া হবে না বলেও জানান ডিএমপি কমিশনার।

গাজীপুরে জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলাবাহিনীর অভিযান সফল হয়েছে দাবি করেন ডিএমপি কমিশনার। অভিযানে জঙ্গিদের জীবিত ধরা যাচ্ছে না কেন এমন প্রশ্নেরও ব্যাখ্যা দেন তিনি।

তিনি বলেন, সময় ও সুযোগ বুঝে আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক শাখার কমান্ডার চাকুরিচ্যুত মেজর জিয়াকে গ্রেপ্তার করবে আইনশৃঙ্খলা বাহিনী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ