ঐক্যবোধ, ধর্মনিরপেক্ষতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখে সবাইকে জাতীয় উন্নয়নে অবদান রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।
মঙ্গলবার শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
ধর্ম সম্প্রদায়ের তবে উৎসব সর্বজনীন— উল্লেখ করে মো. আব্দুল হামিদ বলেন, পূজা পার্বনসহ অন্যান্য উৎসব বাংলার শাশ্বত ঐতিহ্য ও সংস্কৃতির গভীর থেকে উৎসরিত। তাই উৎসব ধর্মের গণ্ডিতে কখনও আবদ্ধ থাকেনি।
অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী মতিউর রহমান ও ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: