রাজধানীর বনানীতে ওল্ড ডিওএসএইচসের একটি বাসা থেকে অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষকের হাত-মুখ বাঁধা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে ওল্ড ডিওএসএইচের ২ নম্বর রোডের ওই বাসা থেকে আলী হোসেন মালিক নামের ওই শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে চুরিকাঘাতের চিহ্ন আছে বলে জানিয়েছে পুলিশ।
আলী হোসেন সর্বশেষ ঢাকার সোহরাওয়ার্দী কলেজের ভাইস প্রিন্সিপাল থাকা অবস্থায় অবসরে যান। বাড়ির মালিক মালয়েশিয়ায় থাকায় ওই বাড়ি দেখাশোনা করতেন আলী হোসেন।
ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: