জাতীয়

রামপাল নিয়ে ইউনেস্কোর চিঠির জবাব দিয়েছে সরকার

রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র
রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র

রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে ইউনেস্কোর চিঠির জবাব দিয়েছে সরকার। গত রোববার রাতে, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. নুরুল করিম ইউনেস্কোয় নিয়োজিত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম শহিদুল ইসলামের কাছে জবাবটি পাঠিয়েছেন।

জানা গেছে, রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হলে সুন্দরবনের কোন ক্ষতি হবে না বলে চিঠির জবাবে জানিয়েছে সরকার। প্রকল্পটি নিয়ে ইউনেস্কোর উদ্বেগ যথেষ্ট তথ্যভিত্তিক নয় বলেও ৬৩ পৃষ্ঠার জবাবে জানানো হয়েছে।

জবাবে আরো বলা হয়েছে, বিশ্বব্যাংক ও আইএফসির নীতিমালা অনুসরণ করে, রামপাল প্রকল্পে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। যা দিয়ে সব রকম দুষণ নিয়ন্ত্রণে রাখা হবে বলে দাবি করা হয়েছে।

এর আগে গত মার্চে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কেন্দ্রের পক্ষ থেকে, রামপাল প্রকল্পের কারণে সুন্দরবনের কোন ক্ষতি হবে কিনা, তা যাচাই করতে একটি মনিটরিং দল বাংলাদেশে এসেছিল।

ফিরে গিয়ে গত আগস্টে সন্দরবনের অপুরনীয় ক্ষতির আশংকা করে বাংলাদেশের কাছে ৩০ পৃষ্ঠার একটি প্রতিবেদন পাঠিয়েছিল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ