জাতীয়

খালেদা জিয়াকে আইনের মুখোমুখি হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

শেখ হাসিনা
শেখ হাসিনা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মামলা সত্য নয় বলে দলটি যে দাবি তুলেছে আইনি লড়াইয়ের মাধ্যমে তা মিথ্যা প্রমাণ করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, তিনি দোষী বলেই আদালতে হাজির হতে ভয় পান।

বুধবার গণভবনে শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন।

যারা যুদ্ধাপরাধীদের হাতে পতাকা তুলে দিয়েছে তাদের বিচারে জনমত সৃষ্টি করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী।

এসময় বিএনপি নেত্রী খালেদা জিয়া মামলা মোকাবিলায় ভয় পান উল্লেখ করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে তাকে আইনের মুখোমুখি হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের রাজনীতি দেশের খেটে-খাওয়া মানুষের ভাগ্যের উন্নতির জন্য।

দেশের ভেতরে ও বাইরে শ্রমিকদের স্বার্থ রক্ষার পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ করে গড়তে সরকার কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী, প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকতার সঙ্গে কাজ করার কথা বলেন।

সংগঠনকে শক্তিশালী করতে বেসরকারি খাতের পাশাপাশি অনানুষ্ঠানিক খাতগুলোকেও সংগঠিত করার গুরুত্ব তুলে ধরেন তিনি।

এ সময় তিনি আরো বলেন, আন্দোলনের নামে বিএনপি-জামাত জোট যে জ্বালাও পোড়াও চালিয়েছিল সে ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল শ্রমিকরা।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টসহ যেসব মামলার বিচার চলছে তা সত্য নয়, বিএনপি নেতাদের এমন বক্তব্যেরও জবাব দেন শেখ হাসিনা।

বিএনপি-জামাত জোটবদ্ধ হয়ে দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের সৃষ্টি করেছে উল্লেখ করে, যুদ্ধাপরাধীদের গাড়িতে যারা জাতীয় পতাকা তুলে দিয়েছিল তাদের বিচারেরও জোর দাবি করেন প্রধানমন্ত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ